News
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ৬ মার্চ, শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে গত এক সপ্তাহ ধরে পরিচালিত 'রাদ্দুয-জুলম' অভিযানে এখন পর্যন্ত ৩২৭ জন পাকিস্তানি সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এক সপ্তাহ আগে এই পাল্টা অভিযান শুরু করা হয়। অভিযানের ধারাবাহিকতায় সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ সংঘটিত হয়, যেখানে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানি বাহিনীর ৩২৭ জন সদস্য নিহত হয়েছে এবং আহতের সংখ্যা কয়েক শতাধিক ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয় আরও জানায়, 'রাদ্দুয-জুলম' অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে সাম্প্রতিক হামলার জবাব দেওয়া এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে চলমান পরিস্থিতিকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত
থাকবে।

Comments
Post a Comment